AC Buy

আমি 3-4 দিন ধরে AC ব্যাপারে দেখছি, যা বুঝলাম, মোটামুটি এখনকার সব AC এক।

কারণ AC খুব simple formula তে কাজ করে: room এর heat বাইরে বার করে refrigerant এর সাহায্যে (R32, most common nowadays)।

  1. R32 Gas কে compressor compress করে high pressure & temperature gas এ পরিণত করে।
  2. Condenser coil এর মধ্যে দিয়ে যাওয়ার সময় outdoor unit এর fan গ্যাসটার temperature কমায়, তখন গাসটা liquid এ convert হয়ে যায়। high pressure liquid.
  3. যখন ওই high pressure liquid, expansion valve এর একটা অত্যন্ত ছোট্ট pinhole দিয়ে পেরোয়, gas আর liquid spray এর mixer হয়ে বেড়িয়ে আসে। যেটা অত্যন্ত ঠান্ডা হয় (5-6°C)
  4. Evaporator coil এর মধ্যে দিয়ে spray টা যখন travel করে, room এর heat, blower evaporator coil এর through pass করিয়ে, ঠান্ডা হওয়া ছাড়ে আর সব heat coil এর মধ্যেকার spray তে transfer/absorb হয়ে যায়। তাতে spray টা পুরোপুরি আবার gas এ convert হয়ে যায়।
  5. এই gas টা আবার compressor এ গিয়ে compress হয়ে পুরো process টা আবার চালু করে।

Efficient way to use AC: https://youtube.com/shorts/k2XHBC8BbKw

Inverter vs non-inverter

Difference হচ্ছে খুবই সহজ।
Inverter AC তে variable speed rate এ compressor চালানোর option থাকে, মানে 30%, 50%, 70%, 100% speed এ চলতে পারবে দরকার মতো, এই functionality টার জন্য কম energy (electricity) use হয়।

Non-inverter AC তে এই exact functionality টা থাকে না। তাই ac কে একটা temperature (±1°C) maintain করার জন্য, compressor কে বারে বারে on, off করতে হয়। তাতে compressor এ চাপ বেশি পড়ে এবং mechanical failure এর সম্ভাবনা বেশি থাকে inverter AC থেকে।

Inverter AC
  • Pros
    • Consume less power Overall, Especially for long hour use
    • Higher temperature stability, ±0.5°C.
    • Less noisy than non-inverter ac
    • Dehumidification always happens as ac is running the compressor on low speed
  • Cons
    • If PCB fails, repairing is costly
    • Higher Upfront Investment
Pros & Cons of Non-Inverter AC
  • Pros
    • If something fails, cheap repairing.
    • Lower Initial Cost
  • Cons
    • No variable speed, on or off system. Refrigerant কে বারে বারে re-pressurize করতে অনেকটা energy (electricity) নষ্ট হয়। (typically takes 3 to 5 minutes to reach 100% efficiency), leading to significantly higher monthly electricity bills.
    • ঘরের temperature সব সময় একটু বেশি ঠান্ডা আর একটু বেশি গরমের মধ্যে cycle করতে থাকে। ±1°C এর ফারাক থাকে। (যেমন, target temperature যদি 24°C সেট করা হয়, তাহলে temperature 23°C এ পৌঁছালে compressor বন্ধ হয়ে যাবে এবং যখন room temperature 25°C তে উঠবে, compressor আবার চালু হবে)
    • Constant power cycle can degrade the compressor, capacitors, and contactors faster than usual.
    • Dehumidification শুধু মাত্র যখন compressor চলে, তখন হয়। রুম ঠান্ডা হলেও যদি humidity (জলীয় বাষ্প) বেশি থাকে, তাহলে একটা অসস্তি ভাব হতে পারে।
কোনটা কার জন্য ভালো?

Depend করে। কিন্তু যেটা সবাই recommend করে আর আমার মতে সবথেকে balanced, সেটা হলো: যদি 3-5 মাস, 3-5 ঘণ্টার জন্য চালাতে হয় তাহলে non-inverter এ কাজ চলে যায় আর একটা season এর জন্য electricity bill ও manage করা যায়। কিন্তু যদি ৮ ঘণ্টার বেশি চালাতে হয়, 7-8 মাসের বেশি চালাতে হয় চোক বন্ধু করে 5-star inverter ac with minimum 5 y PCB warranty (or better comprehensive warranty) নেওয়া ভালো।

কোনো brand যাই বলুক, inverter AC 50%-65% electricity save করবে সব marketing tactics. সম্ভব কিন্তু 50% electricity save শুধু lab বা super specific environment য়েই সম্ভব. আমাদের climate এ realistically 1 মাসের জন্য দিনে ৮ ঘণ্টা চালালে ~36% আর 4 ঘন্টা চালালে ~26% estimated max electricity save করতে পারবে. যত বেশি চালানো হয়, তত energy save হয়। কিন্তু হ্যাঁ, বারে বারে inverter ac on-off করলে কোনো কিছু save হবে না কারণ ওইটা non-inverter ই হয়ে গেলো।

যদি non-inverter AC নাও, তাহলে try করবে 10-year warranty আছে compressor এর উপর, ওরকম কোনো AC নিতে (comprehensive warranty থাকলে আরও ভালো)। কারণ warranty থাকা মানে, build quality ভালো। company-ir ভরসা আছে warranty period এর মধ্যে জিনিসটা সহজে fail হবে না। compressor rarely খারাপ হয় তাও, risk-free হয়ে থাকা ভালো।

Compressor যখন start হয় (যেটা Non-inverter এ বারে বারে হয়) তখন সবথেকে বেশি stress পায়। বারে বারে compressor on-off হতে থাকলে lifespan কমে যায় কিন্তু compressor এর build quality যদি ভালো থাকে তাহলে 10 বছর আরাম করে চলবে। ac lifespan এমনি তেই 10-15 বছর।

Coil (Condenser & Evaporator)

AC মধ্যে সব থেকে important & vulnerable component হলো coil. যেটা main heat transfer করতে সাহায্য করে।

Coil এর ব্যাপারে অনেক দেখেছি কিন্তু actual আমাদের market এ 2026 এ split AC তে, কিরকম condenser coil আর piping material & fins design use হয়, একটা single ভারসা-জনক কোনো answer পায়নি। তাই market reality কী ঠিক bolte পারব না।

AC নেবার সময় শুধু মাত্র coil টা ভালো ভাবে দেখে নেবে। 100% copper condenser যেনো থাকে. এখন মোটামুটি যা পড়েছি, সব AC তেই 100% copper condenser হয় কিন্তু তাও ground reality বলতে পারছি না। Aluminum piping এর Condenser বা evaporator একদম নেবে না (মার্কেট এ এখন আর থাকেনা তাও বলে দিলাম)।

এখন 100% copper condenser (CTAF) মানে পুরো জিনিসটা copper এর নয়। outdoor unit এর ভেতরের pipe টা শুধু 100% copper এর হবে, কিন্তু fins (জালি গুলো) সব সময় aluminum এর হয়। কারণ, cost-cutting & weight management। 100% copper fins দিলে AC দাম অনেক বেড়ে যাবে। CTAF = Copper-Tube Aluminum-Fin.

Generally outdoor unit এর piping যে material এর থাকুক না কেনো, indoor unit মানে evaporator coil এর piping 100% copper এরই হয়, সাধারণত। আর এইটাই উচিত efficiency দিক থেকে দেখলে। fins same aluminum এর হবে।

100% copper pipe বলার কারণ?

NOTE: Aluminum fins গুলো সারানো যায় না সাধারণত, পুরো outdoor unit এর condenser coil পাল্টাতে হয়। technician যদি কোনো জোগাড় লাগিয়ে temporary ঠিক করে দেয় ওইটা আলাদা।

Main reason of corrosion in copper and aluminum

আর একটা জিনিস আলাদা করে, আবার mention করতে হবে যে: সব রকম reaction, moisture এর জন্য হয়। যত বেশি moisture, তত fast reaction। যত কম moisture, তত slow reaction.

তাই যখন AC টানা বন্ধ থাকে, ওই সময়টা সবথেকে বেশি risky হয় coil গুলোর জন্য। কারণ moisture বসে জায় আর reaction speed এ বৃদ্ধি ঘটে মরচে পরার।

Running AC তে evaporator coil এমনি তেই room থেকে moisture সরায়, মানে low corrosion evaporator coil এ. আর indoor unit এর coil থেকে outdoor unit এ বেশি risk থাকে কারণ ওইটা direct moisture & pollution এর touch এ থাকে 24/7.
Long piping হলে ভালো কোয়ালিটির tape দিয়ে পুরো copper এর pipe টা cover করে দিতে হয় যাতে moisture কম ধরে।

তাইবলে একদিন বা এক বছরে এর effect দেখাজাবে না, first leak 5 বছর এ হবার কথা, ওইটা 2-3 বছরে হয়ে যাবে। এরকম। lifespan টা কমিয়ে দেয়।

Outdoor Unit Fan

Condenser coil ছাড়া fan টাও ভালো হবার দরকার but লোকেরা ওইটাকে অতটা লক্ষ করে না, কারণ মোটামুটি outdoor unit এর সব fan একি হয়।
ফ্যানটা একটু বড় বা বেশি speed হলে ভালো হয় কিন্তু efficiency দিক থেকে দেখলে হলো coil কতটা efficient (ভালো ভাবে heat transfer করছে কী না), তাই fins double layer এর হলে ভালো হয়, বেশি surface area = more heat transfer।
Expansion valve এ ঢোকার আগে refrigerant এর temperature যাই হোক না কেনো, বেরোনোর সময় 5-6°C হয়েই বেরোবে কিন্তু refrigerant যদি ভালো ভাবে ঠান্ডা না হতে পারে condenser coil এর মধ্যে তাহলে Expansion valve দিয়ে travel করার পর অনেকটা refrigerant গ্যাসে পরিণত হয়ে যাবে যেটা spray টার থেকে আত efficient বা ঠান্ডা না। তাই condenser coil এর heat transfer depend করে।

Verdict হচ্ছে, coil এর life depend করে installation location + coating + running time.

Coating

Coating ব্যবহার হয় যাতে copper & aluminum এর মরচে দেরি করে পরে বা reaction speed যেনো কমে যায়।

যা পড়েছি, এখন কোনো coating ছাড়া AC বিক্রি হয় না সাধারণত। আর হওয়াও উচিত না Indian climate এ, কিন্তু market reality বলতে পারব না।

সাধারণত coating গুলো শুধু fins এ থাকে, কারণ galvanic corrosion এর risk & speed fins (জালি গুলোতে) সব থেকে বেশি। অনেক AC তে condenser & evaporator coil এর piping গুলোতেও থাকে (coating) কিন্তু দাম একটু বেশি হতে পারে।

এছাড়া coating গুলোতে যদি direct sunlight (UV) পড়ে, তাহলে coating তাড়াতাড়ি degrade হয় বা হতে পারে।

Defensive Metric Blue Fin Protection Level Gold Fin Protection Level Mechanism of Failure
Condensation (Jol) High (Hydrophilic sheeting) Exceptional (Nano-hydrophilic sheeting) Gradual loss of surface tension properties over time.
Urban Acidic Pollution Moderate Very High Acidic hydrolysis of the polymer chains.
Drain Gas (H₂S / NH₃) Low (High gas permeability) High (Low gas permeability) Gas diffusion through the resin, causing subsurface corrosion and delamination.

Blue Fins

সব থেকে basic & minimum থাকতেই হবে, condenser & evaporator coil এর fins গুলোতে।

Gold Fins

Blue fins থেকে gold fins 100-200% বেশি দিন টিকে থাকে। Blue fins যদি 3 বছর চলে, same environment এ gold fins 6 বছর minimum চলবে।

Heavy-Duty Black Epoxy / Ocean Fin and others

Blue & Gold হচ্ছে সব থেকে common কিন্তু gold এর থেকেও ভালো coating পাওয়া যায় কিন্তু ওগুলো premium AC তে হয় mostly, তাই দাম ও অনেক হয়। Gold fin এর পর কোনো standard কিছু নেই, যেরকম blue এর পর gold। নানা কোম্পানি নিজের নিজের standard, formula বানায়, আলাদা আলাদা নাম রাখে এই গুলোর।

Tonnage

Tonnage means volume. মানে বেশি tonnage এর AC, বেশি volume (quantity) of heat transfer করতে পারবে x time এর মধ্যে.

1.5Ton এর AC মধ্যে, 1Ton AC থেকে বড় copper pipe, condenser & evaporator এ বেশি surface area, বড় compressor etc সব বড় থাকে।

Misleading Marketing of Tonnage Value

বেশিরভাগ AC তে tonnage ভুল ভাবে মার্কেট করা হয় বা বেশি দেখানো হয়। মানে AC যদি 1.5Ton বলে মার্কেট করা হয় তাহলে chance অনেক বেশি actual tonnage 1.3-1-4 এর মধ্যে কিছু হবে।

Company বলে customer দের সুবিধার জন্য করা হয়, কিন্তু আমার মনে হয় cost-cutting.

আসল tonnage বার করার জন্য, BEE label থেকে 100% Cooling Capacity-ir value বার করতে হবে. তারপর

BEE Label

So in this case 100% Cooling Capacity is 4800W.

কিন্তু আসল tonnage বার করলেও real environment এ কতটা cooling দেবে, depend করে। এই কারণ গুলোর জন্য heat transfering efficiency কমাতে পারে:

Capacity

Room Size (Sq. Ft.) Recommended AC Capacity
Up to 120 sq. ft. 1.0 Ton
121 to 180 sq. ft. 1.5 Tons
181 to 240 sq. ft. 2.0 Tons
241 to 300 sq. ft. 2.5 Tons
301 to 400 sq. ft. 3.0 Tons

​এটা একটা estimate এবং ধরে নেওয়া হয়েছে যে ঘরটা well-insulated, আসল factor টা হলো ঘর কতটা heat ধরে রাখে আর generate করে।

Star Rating

আমি এই star rating বুঝিনা কারণ প্রতি 2-3 বছর পর পর BEE (Bureau of Energy Efficiency) rules আরও strict করে। তাই নতুন নিয়ম বেরোনোর পর 2-3 বছর পুরোনো AC গুলো নতুন নিয়ম হিসাবে, 5 star গুলো 4 star হয়ে যায় আর 3 star গুলো 2 star হয়ে যায়।

যদি আমি লোকেদের কথা শুনে একটা 3-star AC বা fridge কিনি, তাহলে 1-2 বছর পর ওইটা থেকে একটা star কমে গিয়ে 2 star হয়ে যাবে। (depend on the model year. same year model নাকি last year)। তাহলে লাব কী হলো যদি এত তাড়াতাড়ি outdated হয়ে গেলো?

Note: 100% Cooling capacity (e.g. 4800W), electrical watt না। ওইটা thermal watt. মানে per second 100% speed এ running এর সময়, এটা 4800W thermal energy room এর বাইরে transfer করতে পারে.
ISEER value & Unit per year একটা আন্দাজ আর AC compare করার জন্য ভালো (কোনটা কত electricity খরচ করবে), কিন্তু accurate হয়না পুরোপুরি। ওইটা একটা average value হয়। AC -Ir BEE label এর একদম নিচে লেখা থাকে কত ঘণ্টা চালালে avg অত unit per year উত্তে পারে।

Features

Noise টা শুধু দেখে বেনে indoor unit এর। এছাড়া বাকি featues গুলো bonus এর মতো।

Installation

Verdict

এই section টা পুরোপুরি আমার যা মনে হয়, দেখা বা নেওয়া উচিত ওইগুলো বলব। ভুল হতে পারি বা misjudge ও করে নিতে পারি situation টাকে। কেনার সময় তোমার যেটা ঠিক বা ভালো বা better মনে হয় ওইটা করবে।

87sq. ft. room এর জন্য maximum 1Ton AC.

Inverter AC নেওয়া ভালো কারণ তোমাদের wall damp পড়া। তাই humidity (moisture) তোমার room এ বেশি হবে বা হবার কথা। non-inverter AC নিলে একটু চলে যখন target temperature এ পৌঁছে যাবে compressor বন্ধু। compressor বন্ধ মানে humidity drainage ও বন্ধ।

Why high humidity in cold room is bad?
High humidity কী করে বুজবে?

ঘর বন্ধ রাখলে যদি গুমোট একটা ভাব হয়, অসস্তি গরম থাকে তার মানে ভালোই humidity আছে। আর তাও Kolkata-র climate মানেই humid environment.

Optimal humidity need to maintain

High humidity যেরকম খারাপ, low humidity ও same, যেমন: dry skin, ঠোঁট ফেটে যাওয়া, runny nose হতে পারে।

সাধারণত যে temperature আর humidity maintain করে রাখা ভালো:

Human body, কোনো absolute temperature আর humidity তে react করে না। সব কিছুর mixer এ করে (heat index)।
heat index সবার আলাদা আলাদা হয়, যেমন অনেকে high temperature & humidity কম কষ্টে survive করে নিতে পারে অন্যদের থেকে আবার কারোর হালকা ঠান্ডা with একটু low humidity তে খুব তাড়াতাড়ি ঠান্ডা (runny nose, হাঁচি) লেগে যায় (যেটা আমি).

যদি টানা ঠান্ডা environment এ থাকতে হয় তাহলে generally সব থেকে optimal temperature হচ্ছে 24-26°C with 40-60% humidity।
Short term fast cooling এর জন্য 25°C at 20% ভালো কিন্তু বেশিক্ষণ এই environment এ থাকলে runny nose, গলা বসে যাওয়া এইসব হতে পারে। body pain ও হতে পারে কিন্তু ওইটার chance high humid condition এ বেশি।
at the end, সব depend করে কে কতটা (তার body) সহ্য করতে পারে।

কিন্তু হ্যাঁ, blower এর ঠান্ডা হওয়া যেনো direct body তে না লাগে, ওইটা খারাপ।

Target temperature reach করার পর Dry mode use করলে তো হয়?

হ্যাঁ কিন্তু non inverter compressor + small room + high humid combination টা একদম ভালো না।

Protection এর জন্য minimum blue fins নিতেই হবে, gold নিলে আরও ভালো। জানিনা কতটা ঠিক কিন্তু এক জায়গায় শুনেছিলাম blue fins 3-5 বছর এর মধ্যে নষ্ট হবেই।
Condenser এর copper coil এর মধ্যেও অনেক company আলাদা আলাদা coating দেয়, যেটা নিলে ভালো কিন্তু ওইটার জন্য আবার দাম একটু বেড়ে যায়। কতটা জানি না। না নিলেও কোনো ক্ষতি নেই কারণ copper aluminum এর থেকে অনেকটা slow react করে (slow corrosion), আর repairing ও easy। কিন্তু aluminum এর fins পুরো উল্টো, তাই ওইটার protection আগে।

কোন brand এর কিনবে ওইটা বলতে পারব না, কারণ 1Ton AC ভালো review আমি পায়নি, যেটা actual testing করে review দেয়। সব জায়গায় 1.5Ton আর 2Ton AC-র review তে ভর্তি কিন্তু 1ton নেই বললেই চলে।

যা Gemini বলল, জানি না কত ঠিক: mostly India তে high temperature এর জন্য 1.5Ton লোকেরা বেশি কেনে কারণ room তারাতারি ঠাণ্ডা করে, মাত্র 5-7 হাজার এর difference হয়, mostly Indian household AC living room এ লাগায় বলে 1.5Ton কেনে। তাই 1.5Ton সব থেকে common বা বেশি বিক্রি।

মোটামুটি সব brand আর model এর মধ্যে (same tonnage), cooling এর ফারাক মাত্র 10-20%। cost-cutting এর জন্য build quality তে পয়সা বাঁচায়। যেমন:

যেকোনো brand এর AC তেই কিছু না কিছু problem আসতে পারে, কোনো ultimate ভালো brand নেই। শুধু যা নেবে try করবে কোনো পুরনো company থেকে কেনার (যেমন Voltas, Daikin, LG, Panasonic) আর তার after sales service local area তে কেমন।
যদি কোনো জানা সোনা লোক থাকে তাকে জিজ্ঞেস করা বা local area তে কোন কোম্পানির ac সব থেকে বেশি ওইটা লক্ষ করা।

P.S. aluminum মানে aluminium. আমরা aluminium বলি যেটা British English এর spelling আর aluminum হচ্ছে American English এর spelling. Online এ aluminum পড়তে পড়তে aluminum ই লিখে দিয়েছি

P.S.S. Mention করতে ভুলে গেছি: জেনে নেবে installation এর charge included আছে কি না AC -Ir সাথে। থাকা কথা but তাও confirm হয়ে নেবে। আর ac -ir সাথে কি কি included আছে installation এর জন্য বা কী কী আলাদা করে কিনতে হবে জেনে নেবে।